ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার পরিবারের চার সদস্যের সঙ্গে একসঙ্গে দাফন করা হবে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। ৩ জুলাই শুরু হওয়া রাষ্ট্রীয় জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কার্যক্রমে বিশ্বের প্রায় ১০০টি দেশের কূটনীতিক ও প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত খামেনির মেয়ে, পুত্রবধূ, জামাতা ও তিন বছর বয়সী এক নাতনিকে একই অনুষ্ঠানে দাফন করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোকে রাষ্ট্রীয় জানাজায় আমন্ত্রণ জানানো হয়নি।
রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠান কয়েক দিনব্যাপী চলবে। আগামীকাল থেকে স্মরণসভা শুরু হবে এবং শোকযাত্রা ইরাকের নাজাফ ও কারবালা শহর অতিক্রম করে ইরানের মাশহাদে গিয়ে শেষ হবে, যেখানে খামেনির জন্মস্থানেই চূড়ান্ত দাফন সম্পন্ন হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।