Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম পুলিশের সদস্যদের বেতন ও অবসরকালীন আনুতোষিক ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড মাঠে গ্রাম পুলিশের মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন। গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা করা হয়েছে।

অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশ সদস্যদের আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বেতনভাতার পাশাপাশি গ্রাম পুলিশের জন্য আরও কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তথ্য আদানপ্রদানের প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মোবাইল ফোনের খরচ বাবদ মাসে ১৫০ টাকা দেওয়া হবে। তিনি সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। সমাবেশস্থলে পৌঁছে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে আসা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।