Web Analytics

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ রোববার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন। এক্সে দেওয়া পোস্টে জয়শংকর বৈঠকটিকে বিদায়কালীন সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেন এবং হাইকমিশনার হিসেবে হামিদুল্লাহর অবদানের জন্য তাকে অভিনন্দন জানান।

বৈঠকের ছবি পোস্ট করে হামিদুল্লাহ বলেন, তাঁর ১৮ মাসের কার্যকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নীরবে ও ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি আরও জানান, কূটনীতির চিরাচরিত পথে না হেঁটে দুই দেশের মানুষের মধ্যকার নাড়ির টানকে স্পর্শ করতে চেয়েছেন।

দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর ইঙ্গিত অনুযায়ী, বৈঠকটি শুধু বিদায়ী সৌজন্য সাক্ষাৎ ছিল না; সম্পর্কের জটিলতার নানা দিক নিয়েও আলোচনা হয়েছে। হামিদুল্লাহ শিগগিরই জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, যার নিয়োগপত্র ভারত সরকার অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়েও দুই সরকারের আলোচনা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।