Web Analytics

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বর্তমান উপাচার্যের পদত্যাগ দাবি করেছে। রোববার শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের পরিবর্তে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মনোযোগ দিচ্ছেন এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালে ঐতিহাসিক জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলেও রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দেয়। ইউট্যাবের দাবি, উপাচার্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্দোলনের ফল বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন এবং সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হয়েছে।

সংগঠনটি উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়ে দ্রুত সম্মানের সঙ্গে পদত্যাগের আহ্বান জানিয়েছে এবং পদত্যাগ না করলে সর্বাত্মক অসহযোগিতার হুঁশিয়ারি দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।