Web Analytics

ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠকের পর আবারও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সরকার প্রয়োজন বলে তিনি আগের চেয়ে বেশি নিশ্চিত। তিনি বলেন, এ ধরনের সরকার ইরানের হুমকি চিরতরে শেষ করতে পারে।

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহু বা আইজেনকোটের কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ সদস্যের নেসেটে লিকুদ ও তার কট্টর ডানপন্থি এবং অতি-রক্ষণশীল ইহুদি মিত্ররা পেয়েছে ৫৩ আসন। আইজেনকোটের মধ্যপন্থি ইয়াশার পার্টি ও তিনটি ইহুদি বিরোধী দলের জোট পেয়েছে ৪৮ আসন। আরব নেতৃত্বাধীন দুটি জোট মিলিয়ে রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়তে পারে। নবনির্বাচিত নেসেট সদস্যদের প্রতিনিধিদলগুলোর মধ্যে আইজেনকোট প্রধানমন্ত্রিত্বের পক্ষে ৬৭টি এবং নেতানিয়াহু ৪৬টি সুপারিশ পেয়েছেন। নেতানিয়াহুর প্রস্তাবে কেন্দ্র থেকে ডানপন্থি প্রধান ইহুদি দলগুলোকে অন্তর্ভুক্ত এবং আরব দলগুলোকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। আইজেনকোট জাতীয় জরুরি সরকার গঠনে সবকিছু করার অঙ্গীকার করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।