Web Analytics

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত উদ্যোগ হিসেবে তুলে ধরতে চায় ইরান। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তেহরান চায়, প্রণালি পুনরায় চালুর সমাধানটি আঞ্চলিক রাষ্ট্রগুলোর যৌথ পদক্ষেপ হিসেবে সামনে আসুক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৈঠকটির বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। তেহরানের অবস্থান হলো, আঞ্চলিক সমস্যার সমাধান আঞ্চলিক পক্ষগুলোর মাধ্যমেই হওয়া উচিত। বিশেষ করে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় ইরান এই নীতিকে গুরুত্ব দিতে চায়।

ইরান ও ওমান হরমুজ প্রণালিতে সাময়িক একটি নৌপথ চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে। স্বল্পমেয়াদে প্রণালিটি মাইনমুক্ত করার বিষয়েও দুই দেশের সমঝোতা হয়েছে। জাহাজ চলাচল কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের কথাও রয়েছে। প্রণালির তীরবর্তী বা নিকটবর্তী জিসিসিভুক্ত দেশগুলোকে যুক্ত করার বিষয়েও সমঝোতা হয়েছে বলে মনে হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।