Web Analytics

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারসংলগ্ন মহাসড়কে মঙ্গলবার সকাল ৭টার দিকে দ্রুতগামী ডাম্পট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫০) নামে এক পথচারী নিহত হন। নিহতের বাড়ি চারঘাট থানাপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি ছুটছিল দুটি ডাম্পট্রাক, একটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে ঘাতক দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা হামলার শিকার হন এবং কয়েকটি মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরে পুঠিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।

অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সড়কে ট্রাকের বেপরোয়া চলাচল চলছে, কিন্তু কার্যকর নজরদারির অভাবে দুর্ঘটনা ঘটছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।