Web Analytics

সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা সব সময় নিশ্চিত করতে হবে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে।

জোটের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে এ তথ্য জানান। তবে হুথি কর্মকর্তা হাজেম আল-আসাদ ড্রোন ছোড়ার দাবি প্রত্যাখ্যান করে এক্সে অভিযোগটিকে ‘পুরোনো মিথ্যা’ বলেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।