Web Analytics

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো (ইউনাম)-এর শিক্ষার্থীদের সঙ্গে এক ইন্টারঅ্যাকটিভ সেশনে বলেন, শিক্ষার্থীরাই গণতন্ত্রের মূল চালিকাশক্তি এবং ভবিষ্যৎ বৈশ্বিক নেতৃত্বের প্রতীক। তিনি আগস্টে বাংলাদেশের গণঅভ্যুত্থানকে যুগান্তকারী অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, তরুণ প্রজন্ম গণতন্ত্র ও মানবিক মর্যাদার দাবিতে নেতৃত্ব দিয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে শান্তি, বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায়বিচার ও শ্রমিক অধিকারকে তুলে ধরেন এবং মেক্সিকোকে বাণিজ্য, সংস্কৃতি ও একাডেমিক সহযোগিতায় উদীয়মান অংশীদার হিসেবে চিহ্নিত করেন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন, ডিজিটাল রূপান্তর ও জলবায়ু সহনশীলতা নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা হয়। শিক্ষার্থীরা জাতিসংঘ শান্তিরক্ষা, জলবায়ু কূটনীতি ও রোহিঙ্গা-ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানতে পারে। শেষে প্রশ্নোত্তর ও সাংস্কৃতিক উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।