Web Analytics

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বুধবার জাতীয় সংসদে বলেছেন, সরকার পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে তিনি বর্তমান রেল নেটওয়ার্কের পরিসংখ্যান এবং নতুন রেলপথের চলমান প্রকল্প ও সম্ভাব্যতা সমীক্ষার তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও সংসদে রেল সম্প্রসারণে সরকারের এই ভিশনের কথা জানান।

সংসদে জানানো হয়, দেশে বর্তমানে রেলওয়ে রুটের মোট দৈর্ঘ্য ৩ হাজার ৪২৮ দশমিক ০৯ কিলোমিটার এবং ট্র্যাকের দৈর্ঘ্য ৪ হাজার ৮২৬ দশমিক ০৯ কিলোমিটার। রুটের মধ্যে মিটার গেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রড গেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়েল গেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার। ট্র্যাকের হিসাবে মিটার গেজ ২ হাজার ৩০৭ দশমিক ৩৮, ব্রড গেজ ১ হাজার ৪৩৪ দশমিক ১৯ এবং ডুয়েল গেজ ১ হাজার ৮৪ দশমিক ৫২ কিলোমিটার।

চলমান প্রকল্পের মধ্যে রয়েছে মধুখালী-কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ এবং বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ। শেরপুর-রৌমারি সংযোগসহ চৌমুহনী-লক্ষ্মীপুর, ঝারিয়া ঝাঞ্জাইল-দুর্গাপুর, সিলেট-জাফলং এবং ঢাকা-কুমিল্লা সরাসরি কর্ড লাইনের সমীক্ষা চলছে। নাভারণ-সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর ব্রডগেজ প্রকল্পের ডিপিপি অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।