Web Analytics

ইউক্রেন কৃষ্ণসাগর উপকূলে রাশিয়ার তামান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে, এতে বন্দরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার শস্য ও জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরটিতে রাতে একাধিক ড্রোন আঘাত হানে, যার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। হামলায় দু’জন আহত হয়েছেন এবং বন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ টেলিগ্রামে জানান, হামলায় তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম ও টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু ড্রোন সরাসরি কৌশলগত স্থাপনায় আঘাত হানে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় কাজ করেছেন।

একই রাতে ইউক্রেন কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচি ও আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা চালায়, তবে সেসব এলাকা থেকে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।