Web Analytics

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও অংশ নেবেন।

এবারের আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। পূর্ববর্তী ১২তম, ১১তম ও ১০ম জাতীয় নির্বাচনে যথাক্রমে ১৫৮, ১২৫ ও মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন। ওআইসি’র দুই সদস্যের দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। আনফ্রেল থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, আইআরআই থেকে সাতজন এবং এনডিআই থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, আমন্ত্রিত কয়েকটি দেশ এখনো প্রতিনিধি চূড়ান্ত না করায় পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।