Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে লেবানন ইস্যু নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা জানান, এই মতপার্থক্য এতটাই গভীর ছিল যে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছিলেন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প প্রতিদিন লেবাননের অবস্থা সম্পর্কে খোঁজ রাখছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের শহরতলিতে ইসরাইলের বিমান হামলা এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে রাজনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করেন ইসা। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে নতুন ফোনালাপ হয়েছে, যেখানে ট্রাম্প ইসরাইলকে নতুন হামলা না চালানোর আহ্বান জানান। তার আশঙ্কা, এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে।

সূত্রগুলো জানায়, নেতানিয়াহু প্রথমে আপত্তি জানালেও পরে আংশিকভাবে সম্মতি দেন। ট্রাম্প গত ৪৮ ঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, যদিও পর্যবেক্ষকদের মতে সংঘাতের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।