Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের বৈঠক আহ্বান করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকালে জানান, শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করে।

এই বৈঠকের মাধ্যমে নবনির্বাচিত সংসদে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।