Web Analytics

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসার সঙ্গে বৈঠক করে সফরের প্রস্তুতি ও দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে আউন দক্ষিণ লেবাননে বিদ্যমান যুদ্ধবিরতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, আউন যুক্তরাষ্ট্রকে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করে হামলা বন্ধ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি দখলকৃত লেবাননের শহরগুলোতে ইসরাইলি গোলাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ বন্ধেরও দাবি করেন। রাষ্ট্রদূত মিশেল ইসা বলেন, আউনের ওয়াশিংটন সফর লেবাননের স্থিতিশীলতার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও জানান, আগামী ১৪–১৫ জুলাই ইতালির রোমে লেবানন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ফলো-আপ বৈঠক হবে এবং কয়েক দিনের মধ্যে একটি মার্কিন সামরিক প্রতিনিধি দল বৈরুতে পৌঁছে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর নির্ধারিত এলাকাগুলো লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সমন্বয় করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।