Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠনস্থলে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক স্বাগত জানান এমিন এরদোয়ান। সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের এই বিশিষ্ট ব্যক্তিত্ব কুশলবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মধ্যাহ্নভোজে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিদের সঙ্গেও কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের সরকারি সফরে তাঁর সঙ্গেই তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান। মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের নেতাদের জীবনসঙ্গী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।