Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের নতুন চুক্তি স্বাক্ষরের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র রাজনৈতিক চাপে পড়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করবে। তবে অধিকাংশ ইসরাইলি এই চুক্তির বিরোধিতা করছে, যা শরতের নির্বাচনের আগে নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর নির্ভর করলেও এখন সেই সম্পর্কই তার জন্য বিপর্যয় ডেকে এনেছে।

লেবানন ও ইরানকে ঘিরে চলমান সংঘাতে হাজারো মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ এবং ইসরাইলি হামলা নিয়ে সমালোচনা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। ডানপন্থি মন্ত্রী ও বিরোধীদলীয় নেতারা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রতি অতিরিক্ত নির্ভরতার অভিযোগ তুলেছেন। ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ নাগরিক মনে করেন নেতানিয়াহুর আর নির্বাচনে দাঁড়ানো উচিত নয়।

স্বাস্থ্য সমস্যা ও দুর্নীতির মামলার মধ্যেও নেতানিয়াহু পুনর্নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশ্লেষকদের মতে, তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন নির্ভর করছে অভ্যন্তরীণ অসন্তোষ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সামলানোর দক্ষতার ওপর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।