Web Analytics

গত বছরের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে শনিবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তার মন্ত্রিসভা শপথ নেওয়ার এক দিন পরই এই গ্রেপ্তার হয়। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার পর অর্থনৈতিক দুর্ভোগে ক্ষুব্ধ তরুণদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ৮ ও ৯ সেপ্টেম্বরের সহিংসতায় অন্তত ৭৬ জন নিহত হন, প্রথম দিনেই প্রাণ হারান ২০ তরুণ। এই সহিংসতার পর ওলি পদত্যাগে বাধ্য হন এবং তার সরকারের পতন ঘটে। পরবর্তী ৫ মার্চের নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।

সহিংসতা তদন্তে গঠিত কমিশন বলেছে, গুলি চালানোর নির্দেশ প্রমাণিত না হলেও তা থামাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে কয়েকজন শিশুও নিহত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।