Web Analytics

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ফলে দেশে মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি। বুধবার অনুষ্ঠিত কমিটির ১৪তম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এখনই নীতি সুদহারে পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

বৈঠকে দেশের সাম্প্রতিক ও বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কমিটি জানায়, সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমতির দিকে থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতাকে মূল্যস্ফীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কমিটির মতে, সেপ্টেম্বরের শেষ দিকে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো এবং নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ায় মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিঘাত জিডিপি প্রবৃদ্ধি এবং ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতিতে কী প্রভাব ফেলছে, তা পর্যালোচনা করবে এমপিসি। বৈঠকে ডেপুটি গভর্নর হাবিবুর রহমানসহ অর্থনীতিবিদ, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।