Web Analytics

জর্ডানের দক্ষিণাঞ্চলের কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গত ২৩ অক্টোবর শেষকৃত্যের অনুষ্ঠান চলার সময় হামলাটি হয়। এতে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর তিন ব্যক্তি পালিয়ে যান। তাদের মধ্যে দুজন আপন ভাই এবং অন্যজন তাদের আত্মীয়। হামলার তিন দিন পর তাদের গ্রেপ্তার করা হয়। রোববার এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর দায়ে তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন।

আদালত রায়ে বলেন, তিনজনের বিরুদ্ধে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে হামলাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ খ্রিষ্টান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।