Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (আইএম) ও সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিক দাবা অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছেন। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেন। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তিনি ৯ খেলায় ৭ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হন।

এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতা থেকে তিনি প্রথম জিএম নর্ম অর্জন করেছিলেন। দীর্ঘদিন দেশ-বিদেশে অংশগ্রহণের মাধ্যমে তিনি এই সাফল্যের জন্য নিরলস পরিশ্রম করে আসছিলেন। আগের এক টুর্নামেন্টে শেষ রাউন্ডে অল্পের জন্য নর্ম হাতছাড়া করলেও এবার দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস ধরে রেখে শেষ রাউন্ডে জয় নিশ্চিত করেন। বিশেষ করে অষ্টম রাউন্ডে ইরানের আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তার সাফল্যের পথ সুগম করে।

সোনারগাঁও ইউনিভার্সিটি ফাহাদের এই অর্জনে গভীর গর্ব প্রকাশ করেছে এবং জানিয়েছে, তার এই সাফল্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।