Web Analytics

ইউক্রেনের বিমান বাহিনীর একটি এসইউ-২৪এম ফ্রন্টলাইন বোমারু বিমান মঙ্গলবার খমেলনিৎস্কি অঞ্চলে অভিযান পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন বলে বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দুর্ঘটনায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

বিমান বাহিনী টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্তাধীন রয়েছে। উদ্ধারকারী দল ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।