Web Analytics

বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের সংগঠন সাদা দল নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করে। মঙ্গলবার সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করেছে, যা ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা নির্দেশ করে। তারা আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, জাতীয় ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করবে এবং নতুন জাতীয় ঐক্য গড়ে তুলবে।

নেতারা আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, নতুন প্রধানমন্ত্রীর মাতার হাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তার নেতৃত্বেই সম্ভব হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।