Web Analytics

আজ বাংলাদেশে পালিত হচ্ছে শাপলা গণহত্যা দিবস, স্মরণ করা হচ্ছে ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানে নিহতদের। ‘অপারেশন সিকিউর শাপলা’ নামে পরিচিত সেই যৌথ অভিযানে ঠিক কতজন প্রাণ হারিয়েছিলেন তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। তৎকালীন সরকার নিহতের সংখ্যা কম দাবি করলেও মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ৬১ জনের তালিকা প্রকাশ করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সর্বশেষ তথ্য অনুযায়ী ৩২ জন হত্যার প্রমাণ পেয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সাউন্ড গ্রেনেড ও মারণাস্ত্র ব্যবহারের তথ্য নথিবদ্ধ করছে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর এই ঘটনার সত্য প্রকাশের পথ উন্মুক্ত হয়েছে। তদন্ত সংস্থা জানিয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ডিএমপির সাবেক কমিশনার বেনজীর আহমেদসহ ২৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ভয়ে নীরব থাকা নিহতদের পরিবার এখন বিচারের দাবিতে সরব হচ্ছেন।

হেফাজতে ইসলামের নেতারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।