Web Analytics

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে ও তেল-গ্যাস ব্যবসার উত্তরাধিকারী অনন্ত আম্বানিকে সম্মানসূচক অধ্যাপক, বা ‘প্রফেসর অব প্র্যাকটিস ইন সাসটেইনেবিলিটি’ হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয় বলেছে, সংরক্ষণ, জীববৈচিত্র্য, প্রাণীকল্যাণ ও পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদ দেওয়া হয়েছে।

তবে এই নিয়োগ পরিবেশবিদ, সংরক্ষণকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। অনন্ত আম্বানি গুজরাটে ১ হাজার ৪০০ হেক্টর আয়তনের ভান্তারা চিড়িয়াখানা গড়ে তুলেছেন। সেখানে ২০০টি সিংহ, ২৫০টি চিতাবাঘ ও ৯০০টি কুমিরসহ প্রায় ১ লাখ ৫০ হাজার প্রাণী রয়েছে। কিছু বিপন্ন প্রাণী সেখানে কীভাবে এসেছে, তা নিয়ে আগে প্রশ্ন উঠলেও ভান্তারাকে কোনো অনিয়মে দোষী সাব্যস্ত করা হয়নি।

পরিবেশচিন্তাবিদ রামচন্দ্র গুহ নিয়োগটিকে ‘রহস্যজনক’ বলেছেন এবং দীর্ঘদিন পরিবেশ ও টেকসই উন্নয়নে কাজ করা অন্য যোগ্য ব্যক্তিদের বিবেচনার কথা তুলেছেন। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনও পরিবেশগত উদ্বেগ জানিয়েছে। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলা মেহতা সরকারি অর্থায়ন কমার প্রেক্ষাপটে ধনী ব্যক্তি ও করপোরেট অর্থের বিশ্ববিদ্যালয় নীতিনির্ধারণে প্রভাবের আশঙ্কা করেছেন। অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালও এ নিয়োগের সমালোচনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।