Web Analytics

রোববারের নির্বাচনে বিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বাধীন স্টুডেন্ট লিস্টের ঐতিহাসিক জয়ে আলেকসান্দার ভুচিস ও তাঁর সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির ১৪ বছরের আধিপত্যের অবসান হয়েছে। ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সার্বিয়ার পররাষ্ট্রনীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, নতুন নেতৃত্ব তাৎক্ষণিকভাবে পশ্চিমামুখী হওয়ার বদলে আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো সংস্কারে মনোযোগ দিতে পারে।

বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো ও কসোভোর সঙ্গে সম্পর্ক দ্রুত বদলাবে না বলে ধারণা করা হচ্ছে। সেন্টার ফর রিজিওনালিজমের পরিচালক আলেকসান্দার পপভ বলেন, নতুন সরকারকে রাজনৈতিক নিয়ন্ত্রণ কমানো এবং বিচারব্যবস্থা, সরকারি কৌঁসুলিদের দপ্তর, পুলিশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাঁর মতে, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পেলে আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ সহজ হতে পারে।

রাশিয়ার সঙ্গে সম্পর্কেও দ্রুত বড় পরিবর্তনের সম্ভাবনা কম। অগ্রাধিকারমূলক দামে গ্যাসের প্রয়োজন, কসোভো বিরোধ এবং পশ্চিমাদের প্রতি জনগণের একাংশের অনাস্থা এ ক্ষেত্রে বাধা হতে পারে। ইসরাইলের সঙ্গে অস্ত্র ও নজরদারিপ্রযুক্তি-সংক্রান্ত চুক্তি পর্যালোচনা হতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্ব বহু পক্ষের সঙ্গে একযোগে সম্পর্ক রাখার নীতি পুনর্বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।