Web Analytics

ঢাকার শাহবাগে নারী চিকিৎসক ফারাহ ফেরদৌসের (৩২) লাশ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার রাতে তার ছোট বোন নজুলা ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন। মৃত্যুর কারণ নির্ণয়ে সিআইডি ডিএনএ নমুনা সংগ্রহ করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ফারাহ ফেরদৌস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার সার্জন বিষয়ে অধ্যয়ন করছিলেন এবং শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি ফ্ল্যাটে একাই থাকতেন। তার বোন নজুলা একই ভবনের অন্য ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার সর্বশেষ দুই বোনের মধ্যে কথা হয়। শুক্রবার দুপুরে এক প্রতিবেশী নজুলাকে জানান, ফারাহর কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পুলিশ এসে দরজা ভেঙে ফারাহকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

ফারাহ ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বিএমইউতে কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।