Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। রাত ১০টা ৫০ মিনিটে তিনি সেখানে পৌঁছে ক্যাম্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন এবং জানান, হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করছে।

রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১–এর যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এই পরিদর্শনের মাধ্যমে সরকার হজ ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।