Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বিদ্যমান সব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। বুধবার তেহরানে পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীর পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন।

পেজেশকিয়ান পাকিস্তানকে ভ্রাতৃপ্রতিম দেশ ও ইরানিদের দ্বিতীয় আবাস হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ককে তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বরাতে জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন পেজেশকিয়ান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদ আন্তরিক অঙ্গীকারের পরিচয় দিয়েছে এবং আশা প্রকাশ করেন যে আগামী বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট ও জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।