Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার ঢাকায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই ইফতারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশ নেন।

ইফতারের আগে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই আয়োজন জাতি, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতার মধ্যেও পারস্পরিক সম্মান ও ঐক্যের প্রতীক। তিনি স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সমমর্যাদা, পারস্পরিক স্বার্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।