Web Analytics

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। ১২ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বাসে ওঠার সময় খুলনা নগরীর খালিশপুর থানার মুজগুন্নি এলাকায় দুজন বহিরাগত ব্যক্তি তাকে হামলা করে বলে জানানো হয়েছে। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সকাল সাড়ে ৮টার দিকে দুই বহিরাগত সন্ত্রাসীর হামলার শিকার হন রফিকুল ইসলাম। শিক্ষক সমিতি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করেছে। ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদও ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে যথাযথ আইনি পদক্ষেপের বিষয়ে কথা বলেছেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। হামলার শিকার অধ্যাপক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরবর্তী করণীয়, আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য ১৩ আগস্ট সকাল ১০টায় কুয়েটের সভাকক্ষে জরুরি সাধারণ সভা ডেকেছে শিক্ষক সমিতি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।