Web Analytics

ইরান অভিযোগ করেছে, ইরানবিষয়ক জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত আগ্রাসন, নৃশংসতা এবং একতরফা নিষেধাজ্ঞার বিষয় আড়াল করার চেষ্টা করছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ প্রতিবেদক মাই সাতোর প্রতিবেদন উপস্থাপনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বাঘাই মাই সাতোর দায়িত্ব পালনের বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেন। তাঁর দাবি, যুক্তরাজ্য এই দায়িত্ব জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওপর চাপিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অপরাধের জন্য তেহরানকে দায়ী করতে বিশেষ প্রতিবেদকের ভূমিকা ব্যবহার করা হচ্ছে এবং এ পদক্ষেপ বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

মাই সাতোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান ইরানিদের দুর্ভোগ বাড়িয়েছে। একই সময়ে আঞ্চলিক সংঘাতকে কাজে লাগিয়ে তেহরান সরকার ভিন্নমত দমনের অভিযান জোরদার করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ধরপাকড় ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বৃদ্ধির কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।