Web Analytics

গত জুন শেষে বাংলাদেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে নেমেছে। মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। ধারাবাহিক লোকসান, খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের চাপ এবং সংরক্ষিত আয় কমে যাওয়ায় এ অবনতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী ব্যাংকগুলোকে ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ মূলধন সংরক্ষণ করতে হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, খেলাপি ঋণ বাড়লে উচ্চহারে প্রভিশন রাখতে হয়, এতে মুনাফা কমে এবং মূলধন ক্ষয় হয়। বিআইবিএমের মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, সব ব্যাংকের অবস্থা এক নয়; অনেক বেসরকারি ব্যাংকের হার ১০ থেকে ১২ শতাংশ হলেও পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও জনতা ব্যাংকের মতো কয়েকটির অবস্থা অত্যন্ত দুর্বল।

জুনে টিয়ার-১ মূলধনের অনুপাত ঋণাত্মক ৬ দশমিক ৩৫ শতাংশে নেমেছে, যা মার্চে ছিল ঋণাত্মক ৫ দশমিক ৬৯ শতাংশ। সংরক্ষিত আয় ঋণাত্মক ২ লাখ ১১ হাজার ২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ হয়েছে। এজাজুল ইসলাম সুশাসন, পুনঃমূলধনীকরণ, দুর্নীতি বন্ধ এবং বিধিবিধানের কঠোর প্রয়োগের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।