Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহের সংকট কিছুটা কাটতে শুরু করতে পারে। ২৭ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, এক্সিলারেট এনার্জি প্রত্যাশিতভাবে ৫০ শতাংশ সরবরাহ পুনরুদ্ধার করতে পারলে পরের সপ্তাহে শতভাগ সরবরাহ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

তবে প্রতিমন্ত্রী নির্দিষ্ট দিন-তারিখ নিশ্চিত করেননি। তিনি বলেন, এক্সিলারেট এনার্জির দেওয়া তথ্যের ভিত্তিতে এই পরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু তারা আগেও বিভিন্ন কারণে ঘোষিত সময়সীমা রক্ষা করতে পারেনি। তাই তাদের বক্তব্যের ওপর নির্ভর করে নির্দিষ্ট সময় জানানো হচ্ছে না।

মেরামতকাজে ইঞ্জিন খুলে অতিরিক্ত সমস্যা ধরা পড়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা মোকাবিলার অভিজ্ঞতা এক্সিলারেট, সামিট বা বাংলাদেশ সরকারের কারও ছিল না এবং সংশ্লিষ্টদের এ থেকে শিখতে হচ্ছে। নির্বাচিত সরকার হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশে দ্বিধা নেই বলেও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।