Web Analytics

অপহরণের ২৪ দিন পর কক্সবাজারে এক নিখোঁজ ব্যক্তিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধার হওয়া ব্যক্তি মো. ইমতিয়াজ আলম (৫২), কক্সবাজার শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নয়াটোলার মৃত খুরশিদ আলমের ছেলে। রোববার (২৮ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নিজেই র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পে হাজির হন। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক রাতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গত ৪ জুন রাত পৌনে ১১টার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ইমতিয়াজ আলমকে অপহরণ করে। তার স্ত্রীর আবেদনের ভিত্তিতে উখিয়া থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়। এরপর র‍্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালায়। র‍্যাবের তীব্র ও নিরবিচ্ছিন্ন অভিযানের চাপে অপহরণকারীরা শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

পরবর্তীতে ইমতিয়াজ আলমকে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য উখিয়া থানার পান বাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।