Web Analytics

যুক্তরাজ্যের গ্রিন পার্টি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস নিজেদের বর্ণবাদী সংগঠন হিসেবে কাজ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশ ইহুদিদের বৃহত্তম সংগঠন বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস দলের ‘জায়নবাদই হলো বর্ণবাদ’ নীতির সমালোচনা করে এ অভিযোগ তোলে।

বোর্ড অব ডেপুটিজ বলেছে, গ্রিন পার্টির এই ঘোষণা ইহুদিবিদ্বেষী এবং এর ফলে দলটি বর্ণবাদী দলে পরিণত হয়েছে। সংগঠনটির মতে, এমন ঘোষণা ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য রাজনৈতিক বৈধতা তৈরি করে।

গ্রিন পার্টির এক মুখপাত্র বলেন, জায়নবাদী মতাদর্শে বিশ্বাসের কারণে কাউকে বৈষম্য করা বা দল থেকে বাদ দেওয়ার কোনো নীতি তাদের নেই। তিনি বলেন, সম্মেলনে গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধন ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে। বোর্ড অব ডেপুটিজের বক্তব্য প্রত্যাখ্যান করলেও গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলা এবং ইসরাইল সরকার ও নেতাদের ওপর কঠোর নিষেধাজ্ঞার দাবি থেকে দলটি সরে আসবে না বলে জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।