Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন পুলিশ রেঞ্জ ও বিশেষায়িত ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে স্বাক্ষর করেন অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।

মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে এবং সিলেট রেঞ্জ অফিসে তাঁর সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খান ও মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে এবং তোফায়েল আহমেদ ও মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে পাঠানো হয়েছে। মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।

ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে, এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। কর্মকর্তাদের ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে ৮ অক্টোবর ২০২৬ থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।