ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম দেড় বছর কারাভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। ঠাকুরগাঁওয়ের একটি আদালত তার জামিন মঞ্জুর করার পর সন্ধ্যা ৭টার দিকে তিনি দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্ত হন। দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলাম গ্রেপ্তার হন। একই মামলায় তার ছেলে ও ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়ে বর্তমানে দিনাজপুর কারাগারে বন্দি আছেন।
দবিরুল ইসলামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কারাগারে চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে এবং মুক্তির পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।