Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। এনপিএ এনসিপির পেশাজীবীদের সংগঠন হিসেবে পরিচিত।

আলাউদ্দীন মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, আলোচনায় বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার, মৌলিক অধিকার সুরক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্বও তুলে ধরা হয়। এনসিপি জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাজয়ের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েও মতবিনিময় হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।