Web Analytics

গাজীপুরের টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন রাজিব হাসান লিটন, শহীদুল ইসলাম ও সঞ্জয় চন্দ্র শীল।

র‍্যাব জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় টঙ্গীবাজার এলাকায় মেসার্স ডে এন্ড সন্স এর দুই বিকাশ মানি কালেক্টর মো. আজাদ ও আরিফুর রহমান বিভিন্ন বিকাশ সেন্টার থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের বিকাশ অফিসে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ৭ থেকে ৮ জন ডাকাত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা লুটের চেষ্টা করে। বাধা দিলে বিকাশ কর্মীদের গুলি ও কুপিয়ে আহত করে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মামলার পর র‍্যাব তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।