Web Analytics

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দল। ৪ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রতিনিধি দলে রয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। সম্মেলনে যোগ দিতে তাঁদের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিউলে পৌঁছেছে।

এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এতে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য। দক্ষিণ কোরিয়ার মিনজু বা ডেমোক্রেটিক পার্টি এবং পিপল পাওয়ার পার্টি যৌথভাবে সিউলে অধিবেশনটির আয়োজন করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।