Web Analytics

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজ মৌসুমের জন্য ভিসা আবেদন শুরু হয়েছে রবিবার, ৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২০ মার্চ পর্যন্ত। হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া জানান, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’-এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবার আগেভাগে সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর শেষ সময়ে ভিসা করায় অনেক হজযাত্রী নুসুক কার্ড পেতে সমস্যায় পড়েছিলেন। তাই এবারে সৌদি কর্তৃপক্ষ সময়সীমা নির্ধারণ করেছে যাতে হজযাত্রা আরও সুশৃঙ্খল হয়।

নিবন্ধিত প্রবাসীসহ সব বাংলাদেশি হজযাত্রীকে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা গ্রহণ এবং ফিটনেস সনদ সংগ্রহ করে ২০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল এবং চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।