Web Analytics

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান এবং জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, তার সরকার যুদ্ধ বন্ধে কোনো আলোচনায় অংশ নেয়নি এবং নেবে না। তার মতে, এখন আলোচনার কথা বলা মানেই পরাজয় স্বীকার করা।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ বন্ধের জন্য নিজস্ব প্রস্তাব তুলে ধরেছে। অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং তা ফলপ্রসূ হচ্ছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ইস্যুতে নেটো কোনো সহায়তা দেয়নি এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে এশিয়ায় জ্বালানি সংকট ও অস্থিরতা বাড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।