Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ইতালির রাজধানী রোমে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরের শুরুতেই দুই নেতা নৈশভোজে অংশ নেন এবং পরে ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। সেখানে তারা দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে, বিশেষ করে মেলোনি এক্সে মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করার পর।

আলোকসজ্জায় সজ্জিত কলোসিয়ামের পটভূমিতে তোলা ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। পোস্টটিতে মিলিয়নের বেশি ভিউ, হাজার হাজার লাইক এবং অসংখ্য মন্তব্য জমা হয়। নেটিজেনরা দুই নেতার বন্ধুত্বপূর্ণ রসায়ন নিয়ে নানা মজার মন্তব্য করেন। মেলোনি জানান, ভারত-ইতালি সম্পর্ক আরও শক্তিশালী করতে আলোচনা অব্যাহত থাকবে। অন্যদিকে মোদি নিজের পোস্টে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

দুই নেতার এই আন্তরিক মুহূর্তের ছবি এখন আন্তর্জাতিক কূটনীতি ও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।