Web Analytics

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তিনি পুনরায় ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন। ২ আগস্ট ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কাতারকে ইসরাইলের নিরাপত্তার জন্য ইরানের চেয়েও বেশি বিপজ্জনক বলে দাবি করেন।

বেনেটের মতে, দোহার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্রের ঘোষণা না দেওয়া একটি ‘অমার্জনীয় ভুল’। তিনি বলেন, ইরান প্রকাশ্যে ইসরাইল ধ্বংসের ইচ্ছার কথা স্বীকার করে, কিন্তু কাতার গোপনে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ‘নুখবা’ সন্ত্রাসীদের অর্থায়ন করেছে বলে তার অভিযোগ।

সাবেক প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, কাতারভিত্তিক আল জাজিরা ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিষাক্ত প্রচারণা চালাচ্ছে। তিনি কাতারের আন্তর্জাতিক প্রভাব নিয়েও উদ্বেগ জানান এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তারের অভিযোগ করেন। তার দাবি, এই গোপন প্রভাব বিদেশ ও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়িয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংবেদনশীল নিরাপত্তা ক্ষেত্রেও পৌঁছেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।