Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। তার সঙ্গে যাচ্ছেন স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং গত শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকালে করা সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজের সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভার্চুয়াল মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার দুই দফায় অস্ত্রোপচার করা হয় এবং তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।