Web Analytics

ডিসি কমিকসের নতুন সুপারহিরো চলচ্চিত্র ‘সুপারগার্ল’ ২৬ জুন ২০২৬ বিশ্বব্যাপী মুক্তির পর প্রত্যাশিত সাড়া তুলতে পারেনি। মুক্তির আগে দর্শকদের আগ্রহ থাকলেও সমালোচকদের কাছ থেকে ছবিটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। মিলি অ্যালককের অভিনয় প্রশংসিত হলেও চিত্রনাট্য ও পরিচালনা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। ভ্যারাইটিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই দুই দিককে ছবির দুর্বলতা হিসেবে উল্লেখ করেছে।

সমালোচনার প্রভাব পড়েছে বক্স অফিসেও। মুক্তির প্রথম তিন দিনে ছবিটির বৈশ্বিক আয় হয়েছে ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যার মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে ৩ কোটি ৮০ লাখ ডলার। প্রায় ১৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি লাভের মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত বছর মুক্তি পাওয়া ডিসির ‘সুপারম্যান’ যেখানে ৬১ কোটি ৮০ লাখ ডলার আয় করেছিল, সেখানে ‘সুপারগার্ল’ সেই সাফল্যের কাছাকাছিও পৌঁছাতে পারেনি।

অন্যদিকে ডিজনি ও পিক্সারের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘টয় স্টরি ৫’ আন্তর্জাতিক বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় সপ্তাহান্তে এটি আয় করেছে ৮ কোটি ৯১ লাখ ডলার, ১২ দিনে বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৫৮ কোটি ৫০ লাখ ডলারে। বিশ্লেষকদের মতে, এটি শিগগিরই ‘টয় স্টরি ৪’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।