Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে সরকার বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। বৃহস্পতিবার ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

বিদেশি কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বড় বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত। তিনি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনকল্যাণে নিয়োজিত করা হয়।

নাহিদ ইসলাম জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানান। তার মতে, জুলাই সনদে উল্লেখিত সংস্কার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।