Web Analytics

প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর যুক্তরাষ্ট্রের সেনাসচিব ড্যান ড্রিসকল পদত্যাগ করেছেন। হোয়াইট হাউস সোমবার তার পদত্যাগ নিশ্চিত করে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেন বলে রয়টার্স জানিয়েছে। তবে তাদের মতবিরোধের সুনির্দিষ্ট কারণ পুরোপুরি প্রকাশ্যে আসেনি।

সিবিএসকে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউস ড্রিসকলের প্রশংসা করেছে। তাদের ভাষ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং অ্যাগেইন’ কর্মসূচি এগিয়ে নিতে তিনি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন এবং সামরিক অভিযানে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনাতেও তার ভূমিকার কথা উল্লেখ করা হয়। ৪১ বছর বয়সি ড্রিসকল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সি সেনাসচিব হিসেবে পরিচিত ছিলেন।

পেন্টাগনের শীর্ষ পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের সময় তার এই পদত্যাগ হলো। এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলান দায়িত্ব ছাড়েন; সম্প্রতি সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ, জেনারেল ক্রিস্টোফার ডোনাহুসহ অন্য কর্মকর্তারাও সরে যান। প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিকায়ন ও ড্রোনসহ চালকবিহীন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সীমিত করা নিয়ে ড্রিসকলের সঙ্গে পেন্টাগন নেতৃত্বের মতবিরোধ ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।