Web Analytics

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ লিখিত বক্তব্যে এ দাবি জানান। সংগঠনটি এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং মাদরাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণেরও দাবি তোলে।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা খাতে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা বরাদ্দ ছিল, যা মোট জাতীয় বাজেটের ১২ দশমিক এক শতাংশ। এটি আগের বছরের তুলনায় মাত্র ৯৩৪ কোটি টাকা বেশি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষাখাতে জাতীয় বাজেটের ১৫ থেকে ২০ শতাংশ বা জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশে বরাদ্দ এখনো অনেক কম, যা প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সংগঠনটি আরও দাবি জানায় নবম পে-স্কেল বাস্তবায়ন, সরকারি নিয়মে চিকিৎসা ও বাড়ি ভাতা প্রদান, শিক্ষকদের পদোন্নতি এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তকরণের।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।